মোঃ আব্দুল কাদের
প্রশাসক, মাগুরা পৌরসভা, মাগুরা ।
মাগুরা জেলা মাগুরা ২৩ ডিগ্রী ২৯ মিনিট উত্তর অক্ষাংশে এবং ৮৯ ডিগ্রী ২৬ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এ জেলাটি খুলনা বিভাগে অবস্থিত। এ জেলার উত্তরে রাজবাড়ী, দক্ষিণে যশোর ও নড়াইল, পূর্বে নড়াইল ও ফরিদপুর জেলা এবং পশ্চিমে ঝিনাইদহ জেলা অবস্থিত। মাগুরা জেলা সমুদ্র সমতল হতে ২৬ ফুট উচ্চে অবস্থিত। মাগুরা খুলনা বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত।
মাগুরা জেলার মোট আয়তন ১০৪৯ বর্গ কি: মি:। জনসংখ্যার ঘনত্ব প্রতিবর্গ কিলোমিটারে ৭৮৭ জন ।
মাগুরা জেলার পূর্ব অঞ্চল ব্যতিত প্রায় সমগ্র অংশ সমান উচ্চতা বিশিষ্ট। ৪র্থ মহাযুগীয় পলল সঞ্চয় দ্বারা মাগুরা জেলা গঠিত। এ জেলার মৃত্তিকার পর্যালোচনায় দেখা যায় উপরের অংশ কাদা পলি এবং শুষ্ক পলি রয়েছে। এ অংশে ৫০ ফুট হতে ১৫০ ফুট পর্যন্ত গভীর। পরবর্তী অংশে শুষ্ক পলির সাথে মধ্যমাকৃতির মোটা বালিকনা রয়েছে। মাগুরা জেলায় সমভূমি গঠনে পদ্মা এবং তার দুটি প্রধান শাখা নদী মাথা ভাঙ্গা এবং গড়াই/মধুমতির বিশেষ অবদান রেখেছে।